বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেল পরিবহণের ভাড়াসহ সকল পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের ভালুকা ইউনিয়নের খারুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিক্ষোভটি পনাশাইল সড়কে আশকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভের আয়োজন করেন ভালুকা ইউনিয়ন বিএনপি।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ও ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন পাঠান।
উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ও ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক বাহারুল ইসলাম ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজু ও সাবেক দপ্তর সম্পাদক গোলজার হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা সাহিদুজ্জামান পাঠান সময়, মফিজুল ইসলাম মণ্ডল, ছাত্রদলের আহ্বায়ক লুৎফুর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন পাঠান ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।